News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে খোয়াইকে নকআউট করে উদয়পুর সেমিফাইনালে
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে খোয়াইকে নকআউট করে উদয়পুর সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১৭ রানের ব্যবধানে ম্যাচে জয় ছিনিয়ে সেমিতে প্রবেশ করলো উদয়পুর দল। অনুর্ধ ১৩ রাজ্য ভিত্তিক ক্রিকেটে বৃহস্পতিবার নেপকো মাঠে ঘটলো এই ঘটনা। টস জিতে উদয়পুর দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে উদয়পুরের স্কোর দাঁড়ায় ১৬৪ রানে। ব্যাট হাতে দলের পক্ষে শ্রীমন দেবনাথ ৬৩, শাহীন হোসেন পোদ্দার ২৯, সুভজিৎ বর্ধন ১৪, রিহান আকতার ১৬ রান করে। অতিরিক্ত থেকে দল পায় ১৬ রানের ভরসা। বলে খোয়াইর পক্ষে হিমন দাস তিনটি এবং ২ টি করে উইকেটে ভাগ বসায় জয়দীপ রুদ্র পাল, সপ্তর্ষি আদিত্যরা। পাল্টা খেলতে নেমে খোয়াই শিবির ৩৫.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৭ রান। ব্যাটে সুভজিৎ পাল ৫৭, সপ্তর্ষি আদিত্য ৩০, জয়দীপ রুদ্র পাল ১৭,সুভজিত কুড়ি ১৫ রান করলে ও তা দলের পরাজয় রুখতে পারেনি। বিজয়ী দলের হয়ে বল হাতে সোমদেব শীল একাই ৫ টি উইকেট নেয়। এছাড়া শ্রীশান্ত দাস ২ টি এবং ১টি করে উইকেট নেয় শাহীন হোসেন পোদ্দার, গঙ্গাজয় দাস ও সুভজিত বর্ধনরা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top