News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশের হাতে চুরি যাওয়া দুটি বাইক সহ আটক তিন
Image

পুলিশের হাতে চুরি যাওয়া দুটি বাইক সহ আটক তিন

আগরতলা, ২৮ মার্চ : চুরি যাওয়া দুইটি বাইক সহ তিন জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২৬ মার্চ খোয়াইয়ের বাসিন্দা তিনি আগরতলায় ভাড়া থাকেন। মহারাজগঞ্জ বাজার থেকে তাঁর বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে তিনি বাইক চুরির মামলা থানায় দায়ের করেছিলেন। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

এদিন তিনি আরও বলেন, মহারাজগঞ্জ বাজারের সিসি টিভি ক্যামেরা খতিয়ে দেখে চুরি কাণ্ডে টুটন দাস নাম এক যুবকের সন্ধান পাওয়া গিয়েছিল। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও দুইজনের নাম উঠে আসে। সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের কাছ থেকে দুইটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top