News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি, শুরু মনোনয়ন জমার প্রক্রিয়াও
Image

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি, শুরু মনোনয়ন জমার প্রক্রিয়াও

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।এই পর্বে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরের জন্য মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৬ এপ্রিল।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। এই দফায় ভোট নেওয়া হবে আগামী ২৬ এপ্রিল। আউটার মণিপুর কেন্দ্রের একটি অংশেও ভোটগ্রহণ হবে ওই দিন। প্রথম পর্বের ভোটগ্রহণের বিজ্ঞপ্তির সময় ওই কেন্দ্রটি অন্তর্ভুক্ত। এই সংসদীয় কেন্দ্রে ১৫টি বিধানসভা অঞ্চলে ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। বাকি ১৩টি বিধানসভা অঞ্চলে ভোটগ্রহণ ২৬ এপ্রিল।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top