News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন উত্তর জেলা সভাপতি
Image

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন উত্তর জেলা সভাপতি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মার্চ: বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস  স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অনুষ্ঠান করলেন। উত্তর জেলার ধর্মনগরে বিজেপি দলের জেলা কার্যালয়ে বুধবার সন্ধ্যায়  জেলা সভাপতি কাজল দাস স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্যমূলক অনুষ্ঠানে মিলিত হন।

এই অনুষ্ঠানে সভাপতি কাজল দাস ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি জহর চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন সহ অন্যান্য পার্টির কর্মকর্তারা।

আগামীদিন আসন্ন লোকসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে যাতে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয় এবং আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসনে নরেন্দ্র মোদিকে উপহারস্বরূপ দেওয়া যায় তাকে সামনে রেখে আজকের এই মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি জানান সঠিক পদাধিকারী না থাকায় স্থানীয় সাংবাদিক এবং শাসকদলীয় পার্টির সাথে একটা ব্যবধান তৈরি হয়েছিল আগামীদিনে যাতে এই ব্যবধান না থাকে এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যেতে পারে তার জন্য এই সৌজন্যমূলক সাক্ষাৎকার।

প্রয়োজনে সাংবাদিকরা উন্নয়নমূলক কাজে পার্টিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top