News Flash

  • Home
  • দিনের খবর
  • ভবানীপুরে প্রচারে বাধা সায়রাকে, পুলিশের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ সিপিএম
Image

ভবানীপুরে প্রচারে বাধা সায়রাকে, পুলিশের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ সিপিএম

কলকাতা, ২৮ মার্চ (হি.স.): প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন কলকাতা দক্ষিণের লোকসভার সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ভবানীপুর এলাকায় প্রচারে যান সায়রা। হরিশ মুখার্জি রোডে তাঁর মিছিল ঢুকতেই কলকাতা পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ সিপিএমের। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওই পুলিশ কর্তাকে ভোটের সব কাজ থেকে সরিয়ে দিতে কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এলাকার বাসিন্দা। সেই এলাকাতেই বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম প্রার্থী। বৃহস্পতিবার সকালে কালীঘাট রোড এলাকায় কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম প্রচারে বেরোন। বামেদের দাবি, মিছিল হরিশ মুখার্জি রোডে প্রবেশের আগেই তাঁদের বাধা দেয় পুলিশ। মিছিল অন্য পথ দিতে নিয়ে যেতে বলা হয়। তখনই পুলিশ কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান সায়রা শাহ হালিম ও কর্মী সমর্থকরা। সায়রা বলেন, “নির্বাচনী এলাকায় প্রচারে বাধা দিতে পারে না পুলিশ। রাস্তা সবার।” সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করে একটি ভিডিও পোস্ট করেছে সিপিএম। সেখানে দেখা যাচ্ছে পুলিশের বাধা পেয়ে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top