News Flash

  • Home
  • দিনের খবর
  • কানপুর-সাগর হাইওয়েতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত ২
Image

কানপুর-সাগর হাইওয়েতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত ২

মাহোবা, ২৮ মার্চ, (হি.স.) : উত্তর প্রদেশের মাহোবা জেলায় কানপুর-সাগর হাইওয়েতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে কানপুর-সাগর জাতীয় সড়কে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে দমকল বিভাগকে। আগুন নেভানোর পর দমকল কর্মীরা ক্রেনের সাহায্যে ট্রাক দুটিকে আলাদা করে।

এক পুলিশ আধিকারিক এই ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছেন। তিনি জানান, মহোবা জেলার খান্না থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। জ্বলন্ত ট্রাক দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এবং দমকল বিভাগের ৩টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্রেনের সাহায্যে দুটি ট্রাক আলাদা করলে ২ জনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম, রাজকুমার পাল এবং বিপীন মৌর্য।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top