News Flash

  • Home
  • দেশ
  • ২৮ মার্চ আদালতে সব বলবেন কেজরিওয়াল, জানালেন তাঁর স্ত্রী সুনিতা
Image

২৮ মার্চ আদালতে সব বলবেন কেজরিওয়াল, জানালেন তাঁর স্ত্রী সুনিতা

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): বৃহস্পতিবার, ২৮ মার্চ আদালতে সবকিছু বলবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। একইসঙ্গে তিনি জানিয়েছেন দিল্লিবাসীর জন্য কেজরিওয়াল কতটা উদ্বিগ্ন। কেজরিওয়ালের স্ত্রী সুনিতা এদিন বলেছেন, “দু’দিন আগেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জল ও নর্দমা সমস্যা নিয়ে জলমন্ত্রী অতীশিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে মামলা করেছে৷ তাঁরা কি দিল্লিকে ধ্বংস করতে চায়? তাঁরা কি চায় জনগণ কষ্টের মধ্যে থাকুক?”

আবগারি দুর্নীতি মামলায় ইডি-র ভূমিকার তীব্র সমালোচনা করে সুনিতা বলেছেন, “দিল্লিবাসীর কষ্টে অরবিন্দ কেজরিওয়াল খুব কষ্ট পেয়েছেন। তথাকথিত আবগারি কেলেঙ্কারিতে ইডি ২৫০টিরও বেশি অভিযান চালিয়েছে। তাঁরা এই তথাকথিত কেলেঙ্কারির টাকা খুঁজছেন। অথচ তাঁরা এখনও কিছুই খুঁজে পায়নি… অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি ২৮ মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন। তিনি প্রকাশ করবেন আবগারি কেলেঙ্কারির অর্থ কোথায়। তিনি প্রমাণও দেবেন।”

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top