News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকা অপহরণ কান্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার যুবক
Image

নাবালিকা অপহরণ কান্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার যুবক

আগরতলা, ২৫ মার্চ : নাবালিকা অপহরণ কান্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার কাঞ্চনপুরের এক যুবক। গতকাল গুজরাটর আমেদাবাদের করোরটাকোলা থানা এলাকা থেকে নাবালিকা সহ অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাসের ১৮ তারিখ কৈলাশহর মহিলা থানায় নাবালিকার পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন, তাঁর নাবালিকাকে ডিসেম্বর মাসের ১৮ তারিখ কাঞ্চনপুর এলাকার এক যুবক অপহরণ করে নিয়ে গেছে। এরপর কৈলাশহর মহিলা থানার পুলিশ ওই নাবালিকার পিতার অভিযোগ মূলে মামলাটি দায়ের করে। মামলাটি নথিভুক্ত হওয়ার পর বৈজ্ঞানিক প্রযুক্তিতে এবং সাইবার ক্রাইমের মাধ্যমে ট্রেক করে পুলিশ, বারবার ট্রেক করার পর ওই নাবালিকা এবং অভিযুক্ত যুবকের সন্ধান পায় পুলিশ। পরবর্তীকালে গুজরাট রাজ্যে ছুটে যায় এবং সেখানে আমেদাবাদ এলাকার একটি থানাতে তাঁদের গ্রেফতার করে নিয়ে আসে গুজরাট পুলিশের সহযোগিতায় কৈলাশহর মহিলা থানার পুলিশ। রবিবার অভিযুক্ত যুবক ও ওই নাবালিকাটিকে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে। আগামীকাল অভিযুক্ত যুবকটিকে কৈলাশহর মহিলা থানা থেকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করা হবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top