News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির সার্ভিস সেন্টার থেকে উধাও জে পি নাড্ডার স্ত্রীর বিলাসবহুল গাড়ি, তদন্ত করছে পুলিশ
Image

দিল্লির সার্ভিস সেন্টার থেকে উধাও জে পি নাড্ডার স্ত্রীর বিলাসবহুল গাড়ি, তদন্ত করছে পুলিশ

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.): দিল্লির সার্ভিস সেন্টার থেকে চুরি হয়ে গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার স্ত্রী মল্লিকা নাড্ডার গাড়ি। মল্লিকা ফরচুনা কার ব্যবহার করেন। দিল্লির গোবিন্দপুরী এলাকায় একটি সার্ভিস সেন্টারে গাড়িটিকে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। বিলাসবহুল গাড়িটি চুরি হওয়ায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

অভিযোগপত্রে জানানো হয়েছে, গাড়িটিকে নিয়ে গাড়ির চালক গোবিন্দপুরী এলাকার সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখানে গাড়িটিকে রেখে বাড়িতে এসেছিলেন খাওয়ার জন্য। অভিযোগ, ততক্ষণে গাড়ি উধাও হয়ে গিয়েছে। এর পরেই থানায় যান তিনি। চালকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়ির সন্ধান চালানো হচ্ছে। ফুটেজ অনুযায়ী, কেউ বা কারা গাড়িটিকে নিয়ে গুরুগ্রামের দিকে গিয়েছেন।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top