News Flash

  • Home
  • দিনের খবর
  • শৌচকর্ম করতে গিয়ে পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু মহিলার
Image

শৌচকর্ম করতে গিয়ে পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু মহিলার

পুরুলিয়া, ২৪ মার্চ (হি. স.): রবিবার ভোরবেলায় শৌচকর্ম করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে।
বনদফতর সূত্রে খবর, মৃতার নাম মমতা কুমার, বয়স ২৯ বছর। তাঁর বাড়ি ডিমু গ্রামের কুমারডি গ্রামের টোলাতে। রবিবার ভোর পৌনে চারটে নাগাদ ওই মহিলা শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশেই একটি জঙ্গলের কাছে তিনি শৌচকর্ম সারতে যান কিন্তু সেই সময় আচমকা সেখানে উপস্থিত হয় একটি হাতি। হাতিটি মহিলার দিকে তেড়ে যায়, তিনি বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। শুঁড়ে পেঁচিয়ে ফেলে মাটিতে আছাড় মারে হাতিটি।
বন দফতরের দল তাঁকে উদ্ধার করে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে হাতি নিয়ে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বনদফতরের তরফে হাতিটির খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top