News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে কো: ফাইনালের লাইন আপ চূড়ান্ত
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে কো: ফাইনালের লাইন আপ চূড়ান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত। ‌ চারটি গ্রুপে বিভাজিত ১৯ টি দল থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। চারটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়ে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হবে। ২৭ মার্চ পঞ্চায়েত মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন সদর বি খেলবে ডি গ্রুপ রানার্স শান্তিরবাজার এর বিরুদ্ধে। ওইদিন নীপকো মাঠে দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন সদর এ খেলবে গ্রুপ সি রানার্স কৈলাশহর এর বিরুদ্ধে। ২৮ মার্চ পঞ্চায়েত মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনালে সি গ্রুপ চ্যাম্পিয়ন ধর্মনগর খেলবে বি গ্রুপ রানার্স বিশালগড় এর বিরুদ্ধে। ওইদিন নীপকো মাঠে চতুর্থ সেমিফাইনালে গ্রুপ ডি চ্যাম্পিয়ন উদয়পুর খেলবে গ্রুপ এ রানার্স খোয়াই এর বিরুদ্ধে। উল্লেখ্য আজ রবিবার লীগ পর্যায়ের ম্যাচে গ্রুপ ডি-র খেলায় উদয়পুর ১০ উইকেটে অমরপুর কে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নীপকো মাঠে গ্রুপে এ-র খেলায় সদর বি ১৫৬ রানে জিরানিয়া কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top