ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্যারা অলিম্পিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এবারও ত্রিপুরা দল অংশ নিতে যাচ্ছে। রাজ্য দল ইতোমধ্যে নির্বাচিত করা হয়েছে। প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া আয়োজিত ২৩তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ আগামী ২৯ থেকে ৩১ মার্চ পাঞ্জাবের গোয়ালিয়রে অনুষ্ঠিত হচ্ছে। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী এই প্রতিযোগিতা ২০ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনী নির্ঘণ্ট সহ অনিবার্য কারণে তা ১০ দিন পিছিয়ে করতে হচ্ছে। ত্রিপুরা দলের হয়ে যারা অংশ নেবে সমীর বর্মন, বিনীত রায়, বিপুল দাস ও অভিজিৎ দেব চারজন সাঁতারু বিশিষ্ট রাজ্য দলে কোচ হিসেবে যাবেন দীপক দাস। রাজ্য সংস্থার পক্ষ থেকে সাঁতারুদের সাফল্য কামনা করে একইসঙ্গে সকলকে শুভেচ্ছাও জানানো হচ্ছে।

জাতীয় প্যারা অলিম্পিক সাঁতার গোয়ালিয়রে, রাজ্যদল ঘোষিত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















