News Flash

  • Home
  • বিদেশ
  • পিসিবি–র প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার খান প্রয়াত
Image

পিসিবি–র প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার খান প্রয়াত

লাহোর, ২৩ মার্চ (হি.স.) : পিসিবি–র প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার খান প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। শনিবার লাহোরে ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হল। পিসিবি এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। শাহরিয়ার খান দুই মেয়াদে পিসিবি চেয়ারম্যান ছিলেন। ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর এবং ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের আগস্ট তিনি দায়িত্বভার সামলেছিলেন।

এই দুই মেয়াদে পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও ১৯৯৯ সালে পাকিস্তান দলের সঙ্গে ভারত সফর করেছেন এবং ২০০৩ বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্বেও ছিলেন শাহরিয়ার। সর্বশেষ দশকে তিনি পাকিস্তান ক্রিকেটকে ভালো অবস্থানে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ এবং অন্যান্য কর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top