News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের প্রাকমুহূর্তে দলবদলের হিড়িক অব্যাহত রাজ্যে
Image

নির্বাচনের প্রাকমুহূর্তে দলবদলের হিড়িক অব্যাহত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ: নির্বাচনকে সামনে রেখে দলবদলের পালা অব্যাহত রয়েছে। সিপিআইএম দলের এক সক্রিয় কর্মী বিজেপি দলের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ে বিজেপি দলে সামিল হল। ধনঞ্জয় পাল নামে সিপিআইএম দলের সক্রিয় কর্মী বিজেপির পতাকা তলে শামিল হয়ে অন্যান্যদেরকেও বিরোধের প্রতি মোহভঙ্গ করে শাসকদলের পতাকা তলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

জানা যায় কৈলাসহর ৫৩/৫৩ নং বুথের ধনঞ্জয় পাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সিপিআইএম দলের কর্মী হিসেবে কাজ করছিলেন। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম দেখে অনুপ্রাণিত হন। তখনই তিনি সিদ্ধান্ত নেন যে সিপিআইএম দলত্যাগ করে বিজেপি দলে সামিল হয়ে জনগণদের স্বার্থে কাজ করবেন।

তাই তিনি এদিন কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ে সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, বিজেপি দলের অন্যতম নেতা বিশ্বজিৎ মালাকার, ৫৩/৫৩ নং বুথের বিজেপি দলের বুথ সভাপতি বিদ্যুৎ দে থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন। ধনঞ্জয় পালকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নিয়েছেন কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত।

Releated Posts

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top