News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেট : অবশেষে জয়ের স্বাদ পেলো নিউ প্লে সেন্টার
Image

মহিলা ক্রিকেট : অবশেষে জয়ের স্বাদ পেলো নিউ প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অবশেষে জয়ে ফিরলো নিউ প্লে সেন্টার। বুধবার এমবিবি স্টেডিয়ামে সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট অনুরাগী দলের মুখোমুখি হয় নিউ প্লে সেন্টার। ম্যাচে নিউ প্লে সেন্টার সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ক্রিকেট অনুরাগীকে। টস জিতে ক্রিকেট অনুরাগী দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদি ও তা খুব একটা কাজে আসে নি দলের। ২০ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ক্রিকেট অনুরাগীর স্কোর দাঁড়ায় ৭০ রানে। ব্যাটে দলের পক্ষে সায়ন্তিকা ঘোষ ২৪, মহাশ্বেতা দাস ১৩, উল্লেখ যোগ্য রান করেন।এছাড়া অতিরিক্ত দেয় ১৪ রানের ভরসা। বলে নিউ প্লে সেন্টারের হয়ে মিসটু মালাকার তিনটি এবং স্নেহা সরকার দুটো উইকেট দখল করেন। জয়ের জন্য নিউ প্লে সেন্টারের সামনে টার্গেট দাঁড়ায় ৭১ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৪.৩ ওভারেই মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে পূর্বা চৌধুরী ২৪ রান করেন। বাকিটা এনে দেয় শ্রীমান অতিরিক্ত সাহেব ৩৪। সুবাদে জয় হাসিল করে হাসি মুখেই মাঠ ছাড়লো নিউ প্লে সেন্টারের মহিলা ক্রিকেটাররা।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top