News Flash

  • Home
  • খেলা
  • প্রথমবার দল গড়েই সেমিফাইনাল নিশ্চিত ভগিনী নিবেদিতা সমিতির
Image

প্রথমবার দল গড়েই সেমিফাইনাল নিশ্চিত ভগিনী নিবেদিতা সমিতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজেয় গ্রূপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল। বুধবার তালতলা স্কুল মাঠে ভগিনী নিবেদিতা দল ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো এগিয়ে চলো সংঘকে। টস জিতে ভগিনী নিবেদিতা দল প্রথমে ফিল্ডিং করার সিধান্ত নেয়। ব্যাট হাতে এগিয়ে চলোর ব্যাটসমেনরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১৪ রান। ব্যাটে মৌচইতি দেবনাথ সর্বাধিক ৫৪ রান করেন। এছাড়া প্রিয়া সূত্রধর ১০, অস্মিতা রায় ৮, দেবশ্রী চৌধুরি ১০ নট আউট এবং অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৭ রানের। বলে ভগিনী নিবেদিতা দলের হয়ে অস্মিতা দাস ৩টি, পূজা দাস ২টি এবং ১ টি করে উইকেট দখল করে ফুলেশ্বরী দেবনাথ, সেবিকা দাস ও পায়েল ত্রিপুরারা। জয়ের জন্য ভগিনী নিবেদিতা দলের সামনে টার্গেট দাঁড়ায় ১১৫ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ১৯.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে ব্যাট হাতে সুপ্রিয়া দাস অধিনায়কের ইনিংসই খেলেন। সুপ্রিয়া ৫৮, পূজা দাস ১৭, সেবিকা দাস ১১ এবং অতিরিক্তের ১৬ রানের ভর করে জয় হাসিল করে নিলো ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল। এই জয়ের ফলে অপরাজেয়  হিসেবেই সেমিফাইনালে খেলার যোগ্যতা হাসিল করে নিলো ভগিনী নিবেদিতা দল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top