News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের
Image

আসানসোলে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের

আসানসোল, ২০ মার্চ (হি.স.) : আসানসোলের কুলটি থানার কল্যাণেশ্বরীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের। বুধবার ঘটনাটি ঘটেছে । মৃতের নাম মহম্মদ ওয়ারিস শেখ (১৮)। বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। তিনি মাইথনের লেফ্ট ব্যাংক এলাকায় একটি কোয়ার্টারে ভাড়া থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গেছে, ওই যুবক ১৯ নম্বর জাতীয় সড়কে ডুবুরডিহি পার্কিংয়ে একটি চায়ের দোকানে কাজ করতেন। এদিন সকালে ওই যুবক বাড়ি থেকে বাইক করে ডুবুরডিহিতে যাচ্ছিলেন। কল্যাণেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। সেসময়ই পিছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে যান তিনি। ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরই গা ঢাকা দেয় বাসের চালক ও খালাসি। বাসটিকে আটক করেছে পুলিশ।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top