News Flash

  • Home
  • খেলা
  • জয়ের ধারা অব্যাহত সদর এ-র সোনামুড়া, তেলিয়ামুড়াও জয়ী
Image

জয়ের ধারা অব্যাহত সদর এ-র সোনামুড়া, তেলিয়ামুড়াও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।। জয়ের ধারা অব্যাহত রাখলো সদর ‘‌এ’। এছাড়া জয়ে ফিরলো সোনামুড়া মহকুমা। জয় দিয়ে সূচনা করেছে তেলিয়ামুড়া মহকুমা দলও। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। সোমবার নিপকো মাঠে ‌সদর ‘‌এ’ ৭ উইকেটে পরাজিত করলো বিশালগড় মহকুমাকে। টানা ২ ম্যাচে জয় পেয়ে আপাতত শীর্ষে সদর ‘‌এ’। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিশালগড় মহকুমা মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনিকেত লস্কর ৯১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮, আরিশ মজুমদার ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং সমরজিৎ চৌধুরি ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। সদর ‘‌এ’-‌র পক্ষে আবীর ভট্টাচার্য ১৮ রানে ৫ টি এবং দিব্যজ্যোতি ধর ১৬ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘‌এ’ ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ওপেনার শ্রেষ্ঠাংশু দেব ৬৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া অঙ্কিত দাস ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে অপর ম্যাচে সোনামুড়া মহকুমা ১২০ রানে আমবাসা মহকুমাকে পরাজিত করে জয়ের রাস্তায় ফিরলো। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সোনামুড়া মহকুমা ১৭৫ রান করে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৪০ ওভারে। দলের পক্ষে মিনহাজ আহমেদ ২৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, কুলদীপ সরকার ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, প্রীতম দেবনাথ ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯, আর্জু দেববর্মা ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং আকিব রশিদ ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। আমবাসার পক্ষে দলনায়ক শুভ দাস ১৮ রানে ৩ টি,ধূইয়া ত্রিপুরা ২৯ রানে এবং সুয়েলজিৎ চৌধুরি ৩৮ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় আমবাসা মাত্র ৫৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৈকত গৌর ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। সোনামুড়ার পক্ষে প্রান্তিক চক্রবর্তী ৪ রানে এবং প্রীতম দেবনাথ ১৬ রানে ৩ টি করে উইকেট দখল করে। তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিযামে অনুষ্ঠিত অপর ম্যাচে তেলিযামুড়া মহকুমা ৯ উইকেটে পরাজিত করে জিরানীয়া মহকুমাকে। পৃথ্বিরাজ দাসের দুরন্ত বোলিংয়ের সামনে জিরানীয়া মহকুমা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রান করে। দলের পক্ষে আবীর দাস ১০৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে। তেলিয়ামুড়ার পক্ষে পৃথ্বিরাজ দেব ৬ রানে ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ২১.‌৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তেলিয়ামুড়া মহকুমা। দলের পক্ষে জয়দীপ পাল ৬৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, আয়ুষ দেব ৬২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং আদিত্য দেবনাথ ১০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে।‌

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top