News Flash

  • Home
  • খেলা
  • টানা জয় ধর্মনগরের : নজর কাড়লো শুভজিৎ, জয় দিয়ে শুরু কমলপুরের
Image

টানা জয় ধর্মনগরের : নজর কাড়লো শুভজিৎ, জয় দিয়ে শুরু কমলপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।।জয় পেলো ধর্মনগর এবং কমলপুর মহকুমা। টানা ২ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এককদম এগিয়ে গেলো স্বাগতিক ধর্মনগর মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। হাফলং মাঠে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর মহকুমা অনায়াসেই ৯ উইকেটে পরাজিত করে লংতরাইভ্যালি মহকুমাকে। মূলত পর পর দুদিন খেলার ধকল নিতে পারলো না লংতরাইভ্যালির অনভিজ্ঞ ক্রিকেটাররা। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে লংতরাইভ্যালি মহকুমার ব্যাটসম্যান-‌রা কার্যত ২২ গজে লুটিয়ে পড়ে। দল মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভজিৎ বরুয়া ১৫ রান করে ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে। ধর্মনগরের অংশুমান সরকার ৮ রানে ৪ টি এবং বিহান দাস ৯ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ধর্মনগর মহকুমা ৯.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের প৭ অংশুমান সরকার ২৭ বল কেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং দিব্যরূপ দেবনাথ ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে কমলপুর ১৩৮ রানে পরাজিত করে গন্ডাছড়া মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কমলপুর মহকুমা ১৬২ রান করে। দলের পক্ষে শুভজিৎ ধর ৮৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০১ রান করে। গন্ডাছড়ার পক্ষে সরজিৎ দেবনাথ ১৮ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে গন্ডাছড়া মাত্র ২৪ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১১ রান পায় অতিরিক্ত খাতে। কমলপুরের পক্ষে শুভরঞ্জন গৌর ৪ রানে ৪ টি এবং অভ্রজিৎ ঘোষ ৩ রানে ৩ টি উইকেট দখল করে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top