News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘রাজনীতির সময় পাবেন, এখন মানুষের পাশে থাকুন’, গার্ডেনরিচকাণ্ডে মন্তব্য অভিষেকের
Image

‘রাজনীতির সময় পাবেন, এখন মানুষের পাশে থাকুন’, গার্ডেনরিচকাণ্ডে মন্তব্য অভিষেকের

কলকাতা, ১৮ মার্চ (হি.স.) : গার্ডেনরিচে নির্মীয়মাণ ইমারত ভেঙে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। আর তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। বিজেপি এই দুর্ঘটনাকে ‘তৃণমূলের তৈরি বিপর্যয়’ বলে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে পোস্ট করেছে। আর তারই জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের নাম না করে তাঁর পালটা বক্তব্য, রাজনীতি করার সময় পাবেন অনেক। এখন দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান, উদ্ধারকাজে সহায়তা করুন। দিল্লিতে বসে এসব টুইট কাম্য নয়। সোমবার ঠিল দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে অভিষেকের জনসভা। সেখানে যাওয়ার পথেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গার্ডেনরিচের দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তাঁর কথায়, ”ওখানে যা ঘটেছে, তা মর্মান্তিক। এখনও উদ্ধারকাজ চলছে। আমি আশা করি, পুলিশ-প্রশাসন-উদ্ধারকারী সকলে সমন্বয় করে অত্যন্ত তৎপরতা, দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শেষ করবে।”

এরপরই তিনি বলেন, ”আর বিরোধীদের বলব, আপনারা রাজনীতি করার সময় অনেক পাবেন। ২৪ ঘণ্টাও কাটেনি। রাজনীতি করতে হলে ৪৮ ঘণ্টা পরে করুন। এখন উচিত, দুর্ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top