News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিজি-কে সরানোর নির্দেশ নিয়ে কটাক্ষ তৃণমূলের
Image

ডিজি-কে সরানোর নির্দেশ নিয়ে কটাক্ষ তৃণমূলের

কলকাতা, ১৮ মার্চ (হি.স.) : বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে বিজেপি ব্যবহার করছে। এ ক্ষেত্রেও তারই প্রতিফলন দেখা গিয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই এভাবে কেন্দ্রের শাসকদল বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখান থেকেই ডিজির অপসারণ প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে বিজেপি দখল করে নিতে চাইছে। তারা এজেন্সিগুলিকে ইতিমধ্যে দখল করে ফেলেছে। নির্বাচন কমিশনে বিচারবিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসানোর ব্যবস্থাপনা করেছে বিজেপি।

কুণালের অভিযোগ, “ওরা নিজস্ব কার্যসূচি অনুযায়ী কাজ করছে। ভোট ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। ডিজিকে সরিয়ে দেওয়া হল। বিজেপি আসলে এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্তেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।’’

বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ আগেও তুলেছে তৃণমূল। ইডি, সিবিআইয়ের মতো সংস্থা যত বার দুর্নীতির তদন্তে তৎপরতা দেখিয়েছে, তত বার বিজেপির দিকে তারা আঙুল তুলেছে। এ বার ডিজির অপসারণেও কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top