News Flash

Image

কুমারঘাটে মহিলা পুলিশ ও টিএসআর এর টহলদারী

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৮ মার্চ : গোটা দেশের পাশাপাশি রাজ্যেও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন মহকুমায় পুলিশের টহলদারি অব্যাহত রয়েছে। সোমবার উনকোটি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কুমারঘাটে মহিলা টিএসআর ও পুলিশ বাহিনীর এক রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই রোড মার্চে নেতৃত্ব দিয়েছেন উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত এই টহলদারী অব্যাহত রয়েছে। এর মধ্যে আজ শুধুমাত্র মহিলা পুলিশ ও টিএসআর বাহিনীকে নিয়ে এই টহল করা হয়েছে। তিনি বলেন, এই টহলদারীর মূল লক্ষ্য হল সাধারণ মানুষ যেন নির্ভয়ে নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top