News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালকে পাঠানো ইডি-র সমন বেআইনি : গোপাল রাই, শুরু রাজনৈতিক তর্জা
Image

কেজরিওয়ালকে পাঠানো ইডি-র সমন বেআইনি : গোপাল রাই, শুরু রাজনৈতিক তর্জা

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র পাঠানো সমনকে ”বেআইনি” বললেন দিল্লির মন্ত্রী তথা কেজরিওয়ালের দলের নেতা গোপাল রাই। সোমবার গোপাল রাই বলেছেন, “ইডি-র পাঠানো সমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির চাপে ইডি ও সিবিআই সমন পাঠায়। দিল্লির মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এই সমন বেআইনি…ইডি আদালতের দ্বারস্থ হয়েছে, এই বলে যে সমন বৈধ। আদালত তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) জামিন দিয়েছে। বারবার সমন পাঠাতে তারা এত অস্থির কেন? এটা বেআইনি নাকি বৈধ তা আদালতকে সিদ্ধান্ত নিতে দিন।”

এ প্রসঙ্গে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, “তিনি (অরবিন্দ কেজরিওয়াল) দিল্লিতে এত বেশি দুর্নীতি করেছেন, যে তার জন্য এখন কেবল সমন বাকি রয়েছে। দিল্লি জল বোর্ডের সমন থেকে দৌড়াচ্ছেন তিনি। কিন্তু সবাই জানে যে দিল্লি জল বোর্ড মামলা মদ কেলেঙ্কারির চেয়েও বড়।”

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top