News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসের কোনও উন্নয়নের এজেন্ডা নেই, শুধু মিথ্যা আর মিথ্যাচার : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেসের কোনও উন্নয়নের এজেন্ডা নেই, শুধু মিথ্যা আর মিথ্যাচার : প্রধানমন্ত্রী

শিবমোগা, ১৮ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের ভোটপ্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের তেজ ক্রমেই বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কর্ণাটকের শিবমোগাতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের কোনও উন্নয়নের এজেন্ডা নেই, শুধু মিথ্যা আর মিথ্যাচার। কংগ্রেস মিথ্যা বলতে থাকে এবং সেই মিথ্যাকে ঢাকতে নতুন বড় মিথ্যা কথা বলে। ধরা পড়লে, কংগ্রেস নিজস্ব কুকর্মের জন্য অন্যদের দোষারোপ করতে শুরু করে। কংগ্রেসের চরিত্র এমনই!”

এবার ৪০০ পার এই স্লোগান দিয়ে শিবমোগার জনসভায় প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিকশিত ভারতের জন্য ৪০০ পার, বিকশিত কর্ণাটকের জন্য ৪০০ পার, দারিদ্র্য কমাতে ৪০০, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৪০০ পার, কৃষকদের সমৃদ্ধির জন্য ৪০০ পার, তরুণদের জন্য নতুন সুযোগের জন্য ৪০০ পার।” প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেসের উদ্দেশ্য কখনই কাজ করার নয়। কংগ্রেসের একটাই উদ্দেশ্য- জনগণকে লুট করে পকেট ভর্তি করা।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই বলছেন, নারী শক্তিই মোদীর নীরব ভোটার। কিন্তু আমার দেশের নারী শক্তি ভোটার নয়, মাতৃশক্তির রূপে আছে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top