News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাগ্যপুর ইন্দ্রমণি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক এবং শিক্ষকের মধ্যে ধুমধুমার কান্ড
Image

ভাগ্যপুর ইন্দ্রমণি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক এবং শিক্ষকের মধ্যে ধুমধুমার কান্ড

ধর্মনগর, ১৮ মার্চ :সোমবার সকালে ধর্মনগরের শহরের উত্তর প্রান্তে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে এক ধুমধুমার কান্ড হয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ভাগ্যপুর ইন্দমনি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোন বিশেষজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা নেই। বিদ্যালয়ে সেক্টর অফিসার আসবেন তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যোগদান করবে তাদের কোন ধরনের বাধা-নিষেধ দেওয়া গান বা নাচের কিছুই দেওয়া হয়নি প্রধান শিক্ষকের পক্ষ থেকে। অভিভাবকটা জানান প্রধান শিক্ষক নাকি বলেছেন যেহেতু কোন নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নিয়েই তাই ছাত্রছাত্রীরা যে যা পারে তাই যেন পরিবেশন করে। একটা ছোট বাচ্চা মেয়ে তার পছন্দমত একটি গান পরিবেশন করতে গেলে যখন নাচ ধরে তখন বিদ্যালয়ের শিক্ষক রাধাকান্ত সিনহা এই নাচবাগানের তীব্র প্রতিবাদ জানিয়ে ছোট্ট মেয়েটিকে বকাবকি শুরু করে। মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ে।

তাছাড়া বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী জানিয়েছে, তাদেরকে নাকি শিক্ষক রাধাকান্ত সিনহা যাচ্ছে তাই বকাবকি এবং মারধর করেন। সংস্কৃতি অনুষ্ঠানে আসা অভিভাবকরা পর্যন্ত শিক্ষক রাধাকান্ত সিনহার বিরুদ্ধে অভিযোগের স্তূপ গড়ে তুলে। এমনকি এই শিক্ষক মহাশয় নাকি যেসব অভিভাবকরা বিদ্যালয়ে আসে তাদেরকেও উল্টাপাল্টা কথা বলায় সিদ্ধ হস্ত। এমতাবস্থায় একদিকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অন্যদিকে শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের মধ্যে বিশাল বচসার সৃষ্টি হয়। কোন পক্ষই হার মানতে নারাজ। প্রধান শিক্ষক উভয়পক্ষকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে বারে বারে ব্যর্থ হয়ে অবশেষে ধর্মনগর পুলিশ স্টেশন এর শরণাপন্ন হয় পুলিশ স্টেশন থেকে ধর্মনগর থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংখ্যালঘু মহিলারা এবং শিক্ষক রাধাকান্ত সিনহার মধ্যে একটা চাপা খুব এখনো বিরাজ করছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top