News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সতর্কবার্তা
Image

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ : ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দু দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন আচরণ বিধি লাগু করা হয়েছে রাজ্যে। তারপর থেকেই সদর মহকুমা প্রশাসনের তরফে মাইকিং এর মাধ্যমে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করা হচ্ছে।

সোমবারও এর ব্যতিক্রম হয়নি। এদিনও শহরের বিভিন্ন জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এই নির্বাচনী সতর্কবার্তা সাধারন জনগণের জন্য প্রচার করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে যে ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু করা হয়েছে। এর মধ্যে কোনো ব্যক্তির নির্বাচনী আচরণ বিধিকে প্রভাবিত করা দণ্ডনীয়। এর জন্য জেল ও জরিমানা হতে পারে। তাছাড়া কোনো প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন এবং আক্রমন করলেও জেল ও জরিমানা হতে পারে। এই ধরণের কোনো ঘটনা নিজের আশেপাশে দেখলে ৭৬২৮৯০৬০৫৮ এই নম্বরে জানানোর জন্যও বলা হয়েছে। মূলত শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন করতেই এই ধরণের উদ্যোগ গ্রহণ করে থাকেন প্রশাসন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top