News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন
Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযথ মর্যাদার সাথে বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ দিন সকাল ০৮:৩০ মিনিটে দূতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ০৮:৩৫ মিনিটে জাতির পিতা, তাঁর পরিবারের শাহাদতবরনকারী সদস্যবৃন্দ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। সকাল ০৮:৪০ মিনিটে  দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।  সকাল ০৯:০০ ঘটিকায় জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১০:০০ ঘটিকায় আগরতলাস্থিত ফায়ার ব্রিগেড চৌমুহনীর হোটেল সোনারতরীতে শুরু হয় ত্রিপুরায় বসবাসরত বিভিন্ন বয়সী শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে গিফট প্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় আগরতলাস্থ ফায়ার ব্রিগেড চৌমুহনীর হোটেল সোনার তরী-তে সহকারী হাই কমিশনের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন জনের উপস্থিতিতে কেক কাটা ও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

মঙ্গলখালিতে ফের উত্তেজনা, সাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ধর্মনগর, ২৬ এপ্রিল: উত্তর ত্রিপুরার মঙ্গলখালি এলাকায় খালেদ আহমেদ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে অশান্তির আবহ…

ByByReshmi Debnath Apr 26, 2026

অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)

আগরতলা, ২৫ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে ঘিরে উচ্ছেদ ইস্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খালের…

ByByReshmi Debnath Apr 25, 2026

তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু

আগরতলা, ২৫ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রক বা ডোনার এর সচিব শ্রী সঞ্জয় জাজু তিন দিনের…

ByByReshmi Debnath Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top