News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলা জুড়ে বৃদ্ধি পাচ্ছে গবাদি পশু পাচার, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

উত্তর জেলা জুড়ে বৃদ্ধি পাচ্ছে গবাদি পশু পাচার, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ মার্চ: সর্ষের মধ্যে যেন ভূত লুকিয়ে রয়েছে। উত্তর জেলা জুড়ে গরু এবং মহিষ পাচারের যে চক্র সক্রিয় তার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পেলেও পুলিশের ভূমিকায় ক্ষোভ জমেছে সাধারন মানুষের মনে। বার বার এই পাচার কাজে জড়িতদের স্থানীয়রা চিহ্নিত করে দিলেও কোনো এক অদৃশ্য কারনে তারা এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তার পিছনে মোটা অংকের লেনদেন রয়েছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর থানাধীন আনন্দবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় আব্দুল সামিদ(৫২) নামে এক ব্যক্তিকে দুটি মহিষ সহ আটক করা হয়। ধর্মনগর থানার একটি গাড়ি সেখানে গিয়ে আব্দুল সামির পিতা আব্দুল নূর বাড়ি যুবরাজনগর তাকে আটক করে নিয়ে আসে।

কিন্তু কোন এক অজ্ঞাত কারণে যেদিন আটক করা হয় অর্থাৎ রবিবার সেদিনই আব্দুল সামাদকে ছেড়ে দেওয়া হয়। ফটিকরায়ের বাচু মিয়া, কৈলাসহরের সুন্দর আলী, আজাদ আলী এবং  নান্টু এই মহিষ ও গরু পাচার চক্রের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে এই অভিযোগ এলাকাবাসীদের পক্ষ থেকে উঠে এসেছে।

পুলিশ সব কিছু জেনে শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠে এসেছে স্থানীয়দের তরফে।

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top