News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচনে হিংসা ও রক্তক্ষয় হতে দেওয়া যাবে না : রাজীব কুমার
Image

নির্বাচনে হিংসা ও রক্তক্ষয় হতে দেওয়া যাবে না : রাজীব কুমার

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): নির্বাচনে হিংসা ও রক্তক্ষয় হতে দেওয়া যাবে না। জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলো কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা পেরোতে হবে কমিশনকে। তার জন্য অনেক কেন্দ্রীয় বাহিনী থাকবে, যাঁরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। হিংসা বা রক্তক্ষয় হতে দেওয়া যাবে না।’’ তিনি জানান, কারও কোনও অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে কমিশনকে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনও রকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে রাখা যাবে না। সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের হিংসার বিষয়ে সাবধান থাকতে হবে।

ভোটে যথেচ্ছ ভাবে টাকা ব্যবহার করাও রদ করা হবে বলে জানালেন রাজীব। তিনি জানান, কয়েকটি রাজ্যে ভোটে টাকার ব্যবহার বেশি হয়। সেগুলির দিকে নজর রাখছে কমিশন। টাকার অপব্যবহার হতে দেওয়া যাবে না। এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। কোনও রকম উপঢৌকন যাতে না দেওয়া হয়, সে দিকে নজর দিতে বলা হয়েছে সংস্থাগুলিকে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও নজর রাখা হচ্ছে।

Releated Posts

২০ বিদ্রোহী সাংসদের অযোগ্যতা নিয়ে স্পিকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে লোকসভার স্পিকার…

ByBySandeep Biswas Aug 24, 2026

পেঁয়াজের দাম নজরে, আগামী মাসগুলিতে চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে: সরকারি সূত্র

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): পেঁয়াজের দাম, বাজারে সরবরাহ এবং বিভিন্ন রাজ্যে মজুতের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র।…

ByByNews Desk Aug 24, 2026

উপত্যকায় ফের হুমকির অভিযোগ, কাশ্মীরি পণ্ডিত কর্মীদের নিরাপত্তা বাড়ানোর দাবি

নয়াদিল্লি/শ্রীনগর, ২৪ আগস্ট (আইএএনএস): কাশ্মীর উপত্যকায় প্রধানমন্ত্রী প্যাকেজের আওতায় কর্মরত অভিবাসী কাশ্মীরি পণ্ডিত কর্মীদের নতুন করে হুমকি দেওয়ার…

ByByNews Desk Aug 24, 2026

সন্ত রবিদাসের আদর্শ ও মোদির ভাবনাতেই ‘বিকশিত ভারত’-এর পথে এগোচ্ছে দেশ: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): সন্ত রবিদাসের আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন ভাবনাকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top