News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত দফায় হবে লোকসভা নির্বাচন, শুরু ১৯ এপ্রিল, গণনা ৪ জুন
Image

সাত দফায় হবে লোকসভা নির্বাচন, শুরু ১৯ এপ্রিল, গণনা ৪ জুন

নয়াদিল্লি, ১৬ মার্চ : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সারা দেশে ৫৪৩টি আসনে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। ত্রিপুরায় ভোট হবে দুই দফায়। ১৯ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ৪ জুন গণনা হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, ত্রিপুরা, বিহার, গুজরাত, হরিয়ানা , ঝাড়খন্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু, রাজস্থানতে উপনির্বাচন হবে। লোকসভার সঙ্গেই সেই উপনির্বাচন হবে। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ—চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে লোকসভার সঙ্গে।ত্রিপুরায় ভোট হবে দুই দফায়। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে এবং দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া হবে।একই সাথে ১৯ এপ্রিল ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

তিনি আরও জানিয়েছেন, প্রথম দফায় ২১ রাজ্যে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফায় ভোট হবে ১৩ মে। পঞ্চম দফায় ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফায় ভোট হবে ২৫ মে। সপ্তম দফায় ভোট হবে ১ জুন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top