News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচন : পশ্চিমে ১৯ ও পূর্বে ২৬ এপ্রিল
Image

লোকসভা নির্বাচন : পশ্চিমে ১৯ ও পূর্বে ২৬ এপ্রিল

আগরতলা, ১৬ মার্চ : ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে দুই দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৯ এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ২৬ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। আজ নয়াদিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিয়ে এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, লোকসভা নির্বাচনের ফলাফল ৪ জুন ঘোষণা দেওয়া হবে।

আজ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০ মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ২৭ মার্চ নির্ধারিত হয়েছে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি ২৮ মার্চ এবং মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ মার্চ স্থির হয়েছে। ভোট গ্রহণ ১৯ এপ্রিল এবং ফলাফল ৪ জুন ঘোষণা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ জুনের মধ্যে উপনির্বাচনের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।

এদিকে, আগামী ২৮ মার্চ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৪ এপ্রিল নির্ধারিত হয়েছে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি ৫এপ্রিল এবং মনোনয়ন পত্র প্রত্যাহার ৮ এপ্রিল স্থির হয়েছে। ভোট গ্রহণ ২৬ এপ্রিল এবং ফলাফল ৪ জুন মঙ্গলবার ঘোষণা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ জুনের মধ্যে উপনির্বাচনের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।

লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ৬১ হাজার ৮৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ৩৩ হাজার ৪৬৪জন, মহিলা ভোটার ৭ লক্ষ ২৮ হাজার ৩১৪জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬৮ জন। তেমনি পূবে ত্রিপুরা আসনে মোট ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৯৫ হাজার ৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ১ হাজার ৭০৮ জন, মহিলা ভোটার ৬ লক্ষ ৯৩ হাজার ৩৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

Releated Posts

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক

তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড়…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top