News Flash

  • Home
  • দিনের খবর
  • “পশ্চিমবঙ্গে ২৫টির বেশি আসনে জিতব”, দাবি অমিত শাহর
Image

“পশ্চিমবঙ্গে ২৫টির বেশি আসনে জিতব”, দাবি অমিত শাহর

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গে ২৫টির বেশি আসনে জিতব বলে ফের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমরা পশ্চিমবঙ্গে ২৫টির বেশি আসনে জিতব। একটি রাষ্ট্র যখন তুষ্টি ও ভোটব্যাংকের রাজনীতির ভিত্তিতে পরিচালিত হয়, তখন না আইনশৃঙ্খলা বজায় রাখা যায় না উন্নয়নও ঘটতে পারে না। ভোটব্যাঙ্কের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশ করা হচ্ছে।”

প্রসঙ্গত, ২০২৩ সালে বীরভূমের সিউড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘‘৩৫ আসনে জয় চাই।’’ গত নভেম্বরে কলকাতার ধর্মতলার সভা থেকে বলেছিলেন, ৩৫ টপকে যেতে হবে। আর সম্প্রতি বাংলা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছেন, ‘‘৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে।’’

বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘‘গত ভোটে আমরা ১৮টায় জিতেছিলাম। এ বার ২৫ আসন পার করে এগিয়ে যাব। আমাদের দু’জন বিধায়ক ছিলেন। এখন ৭৭ হয়েছে। আমরা মজবুত বিরোধীর ভূমিকায় রয়েছি। পশ্চিমবঙ্গে দুর্নীতির সরকার চলছে। পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে তোষণের সরকার চলছে। দেশের সুরক্ষার জন্যই পশ্চিমবঙ্গে বদল দরকার।’’

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top