News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএম ত্রিপুরায় জনজাতিদের ভাবাবেগ নিয়ে কখনোই ভাবেনি : বিপ্লব
Image

সিপিএম ত্রিপুরায় জনজাতিদের ভাবাবেগ নিয়ে কখনোই ভাবেনি : বিপ্লব

আগরতলা, ১৬ মার্চ : সিপিএম ত্রিপুরায় জনজাতিদের ভাবাবেগ নিয়ে কখনোই ভাবেনি। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই জনজাতিরা প্রকৃত অর্থে উপকৃত হচ্ছেন। আজ শনিবার আগরতলা টাউন হলে জনজাতি কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠানে একথা বলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। 

এদিন শ্রী দেব সিপিএমের রাজ্য সম্পাদক তথা জিতেন্দ্র চৌধুরীকে একহাত নিয়েছেন। তাঁর তীব্র কটাক্ষ, জিতেন্দ্র চৌধুরীর কমন সেন্স পর্যন্ত নেই।তিনি কখনো রাজ্যের জনজাতিদের সম্মান করতেন না। তিনি জনজাতিদের সবসময় আদিবাসী বলতেন। 

তাঁর কথায়, বিগত সরকারের শাসনকালে ত্রিপুরার জনজাতিদের কখনো সম্মান করা হত না। কিন্তু কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্ব সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই জনজাতিরা প্রকৃত অর্থে উপকৃত হচ্ছেন। জনজাতিদের সঠিক সম্মান করা হচ্ছে। জনজাতিদের উন্নয়নে বাজেটে অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে। 

তাঁর দাবি, বিজেপি নেতৃত্ব সরকার জনজাতিদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top