News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা নির্বাচনের তারিখ প্রকাশ করতে কমিশনের কার্যালয়ে মুখ্য নির্বাচন কমিশনার
Image

লোকসভা নির্বাচনের তারিখ প্রকাশ করতে কমিশনের কার্যালয়ে মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ প্রকাশ করতে মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ প্রকাশ করবেন। এদিন দুপুর ৩টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে লোকসভা নির্বাচনের তারিখ প্রকাশ করা হবে।

মোট ৫৪৩টি লোকসভা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর পাশাপাশি কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কর্মসূচিও ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে লোকসভা নির্বাচনের তারিখ প্রকাশ করা হবে। সংবাদিক সম্মেলনের আগে এদিন নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top