News Flash

  • Home
  • খেলা
  • সুপারে শারুখের দুর্দান্ত বোলিং সহজ জয় পেলো সংহতি ক্লাব
Image

সুপারে শারুখের দুর্দান্ত বোলিং সহজ জয় পেলো সংহতি ক্লাব

জে সি সি-‌৭৫

সংহতি-‌৭৬/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে সংহতি ক্লাব। তাও জয়নগর ক্রিকেট ক্লাব কে হারিয়ে। ‌বল হাতে বিধ্বংসী শারুখ হোসেন। জে সি সি-‌র ব্যাটসম্যানদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপালেন বাঁহাতে ওই জোরে বোলারটি। তাতেই আসরের তৃতীয় জয় পেলো সংহতি, চতুর্থ ম্যাচে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে জে সি সি-‌র গড়া মাত্র ৭৫ রানের জবাবে সংহতি ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শারুখ ৫ উইকেট পেয়েছেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শারুখের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় জে সি সি। একসময় ২৭ রানে ৫ উইকেট হারিয়ে গভীর খাদের কিনারায় ছিলেন বিশ্বজিৎ পালের দল। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নামা শুভম রাই যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৬০ রানের গন্ডি পার হতো না। শুভম ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। এছাড়া শুভম ঘোষ ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং প্রতীক ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। জে সি সি ২৬.‌৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। সংহতির পক্ষে শাহরুখ হোসেন ১৮ রানে ৫ টি এবং চিরঞ্জীৎ পাল ১৪ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১০.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সংহতি। ওপেনার সম্রাট সূত্রধরের ঝনো ব্যাট দলের জয়কে সহজ করে দেন। সম্রাট ২৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন। এছাড়া মারকুটে ব্যাটসম্যান শ্রীদাম পাল ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। জে সি সি-‌র পক্ষে অর্জুন দেবনাথ ১২ রানে, পারভেজ সুলতান ১৬ রানে এবং শুভম ঘোষ ১৯ রানে ১ টি করে উইকেট দখল করেন।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top