News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদ্বেগজনক ভাবে বাড়ছে এইচ.আই.ভি আক্রান্তের সংখ্যা, চিন্তিত মুখ্যমন্ত্রী
Image

উদ্বেগজনক ভাবে বাড়ছে এইচ.আই.ভি আক্রান্তের সংখ্যা, চিন্তিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ: নেশার কবলে ডুবছে যুবসমাজ। ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ বিভ্রান্ত হচ্ছে। ফলশ্রুতিতে রাজ্যে উদ্বেগ জনক ভাবে বাড়ছে এইচ.আই.ভি আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রয়েছে সিংহভাগ পুরুষ। পাশাপাশি ছাত্র-ছাত্রীরা এইচ.আই.ভি -তে আক্রান্ত হচ্ছে। বাদ যাচ্ছে না বৃহন্নলা।

বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এইচ.আই.ভি -র উপর আয়োজিত সচেতন মূলক কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করলেন এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী পরিসংখ্যানের তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত এইচ.আই.ভি আক্রান্ত হয়েছে ৫,৩৩০ জন। এর মধ্যে পুরুষ ৪,২৯৫ জন এবং মহিলা রয়েছে ১,০৩৩ জন। ছাত্র-ছাত্রী সংখ্যা হয়েছে ৫৫৮ জন। প্রতিমাসে ১৫০ থেকে ২০০ জন এইচ.আই.ভি -তে আক্রান্ত হচ্ছে।

বিশেষ করে উদ্বেগ জনক ভাবে যেহেতু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাই মুখ্য ভূমিকা পালন করতে পারে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা ছাত্র-ছাত্রীদের স্কুলের সিলেবাসের বাইরে গিয়েও এ ধরনের রোগ কিভাবে মানুষের মধ্যে ছড়ায় সে সম্পর্কে সচেতন করতে পারেন। বিশেষ করে স্কুলগুলিতে প্রতি শনিবারে একটি করে সচেতনামূলক কর্মশালা আয়োজন করলে নেশা এবং এইচআইভি সংক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব হবে।

পাশাপাশি ক্লাবগুলির সহযোগিতা নিয়ে এ ধরনের সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে। পাশাপাশি নেশার বিরুদ্ধে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারেন শিক্ষক-শিক্ষিকারা। পরিশ্রম বাড়াতে হবে তাদের।ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ রাখতে হবে। কারণ আগামী নতুন প্রজন্মকে যেকোনো ভাবেই বাঁচাতে হবে। এর মুখ্য দায়িত্ব পালন করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারাই পারবে একমাত্র ছাত্র-ছাত্রীদের সচেতন মানসিকতা তৈরি করতে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে সচেতন মূলক স্টলগুলি পরিদর্শন করেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top