News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৯১ দিনের কাজের নির্যাস, একযোগে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির কাছে জমা পড়ল বিশদ রিপোর্ট
Image

১৯১ দিনের কাজের নির্যাস, একযোগে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির কাছে জমা পড়ল বিশদ রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): দেশে একযোগে নির্বাচনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা পড়ল ১৮,৬২৬ পাতার রিপোর্ট। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে একযোগে নির্বাচন সংক্রান্ত উচ্চ-স্তরের কমিটি, রাষ্ট্রপতির হাতে ১৮,৬২৬ পাতার রিপোর্ট তুলে দেওয়া হয়।

রিপোর্ট ১৮,৬২৬ পৃষ্ঠার সমন্বিত এবং ১৯১ দিনের কাজের নির্যাস। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে উচ্চ-স্তরের কমিটি গঠিত হওয়ার পর থেকে স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ এবং গবেষণার ফলাফল এই রিপোর্ট। রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেওয়ার সময় এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদও।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top