News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগরিকত্ব চেয়ে সিএএ পোর্টালে অসম থেকে এখনও একটি আবেদনও দাখিল হয়নি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

নাগরিকত্ব চেয়ে সিএএ পোর্টালে অসম থেকে এখনও একটি আবেদনও দাখিল হয়নি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

– ‘সাম্প্রতিককালে কোনও বাংলাদেশি মুসলিম এই রাজ্যে স্থায়ী বসতি স্থাপন করেননি

গুয়াহাটি১৪ মাৰ্চ (হি.স.) : অসম থেকে নাগরিকত্ব চেয়ে সিএএ পোর্টালে এখনও একটি আবেদনও দাখিল হয়নি, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার।

আজ বৃহস্পতিবার লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বলে নাগরিকত্বের জন্য আবেদন করতে গত ১২ মার্চ কেন্দ্রীয় সরকার সিএএ পোর্টাল চালু করেছে। তবে অসম থেকে এখনও নাগরিকত্ব চেয়ে একটি আবেদনও কেউ করেননি।

মুখ্যমন্ত্রীর দাবি, অসম সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তাই তিনি নিশ্চিত, অসমের বহু মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করবেন না। কেননা, অসমের ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী।

তিনি আরও বলেন, মানুষ আসলে অসমকে বসতি স্থাপনের পরিবর্তে করিডোর হিসেবে বেশি ব্যবহার করেন। তাঁর মতে, বহু মানুষ এই রাজ্যকে দেশের বাকি অংশে যাতায়াতের রুট হিসেবে ব্যবহার করেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বহিঃরাজ্য়ে রোজগারের জন্য় চলে যান তাঁরা।

ড. শর্মার দাবি, সাম্প্রতিককালে কোনও বাংলাদেশি মুসলিম এই রাজ্যে স্থায়ী বসতি স্থাপন করেননি। সাদুল্লার আমলে একটা সময় ছিল, যখন বাংলাদেশি মুসলমনরা বসতি স্থাপন করেছিলেন। তখন পর্যাপ্ত জমি ছিল, রুটি–রুজির উপায়ও ছিল। এখন সেই পরিস্থিতি নেই। প্রসঙ্গক্রমে বর্ধিত জনসংখ্যা সম্পর্কে তিনি বাংলাদেশের আদম শুমারির তথ্যও দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর ধারণা, অসমে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) আপডেট তালিকায় যাঁরা তাঁদের নাম খুঁজে পাননি তাঁরাই সিএএ-র জন্য আবেদন করবেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top