News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোদী হে তো মুমকিন হে, আনারসে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছেন, তীব্র কটাক্ষ কংগ্রেস বিধায়ক সুদীপের
Image

মোদী হে তো মুমকিন হে, আনারসে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছেন, তীব্র কটাক্ষ কংগ্রেস বিধায়ক সুদীপের

আগরতলা, ১৪ মার্চ : মোদী হে তো মুমকিন হে, তাই আনারসে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছেন। তাছাড়া, প্রদ্যোত কিশোর দেববর্মণের দলকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সাফল্য পেয়েছে বিজেপি সরকার। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিন তিনি বলেন, কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল তিপ্রাসাদের উন্নয়নের স্বার্থে কাজ করে নি। যুগ যুগ ধরে কংগ্রেস জনজাতিদের উন্নয়নে এগিয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কংগ্রেস এতকিছু করার পর ও এডিসিতে শাসন ক্ষমতায় বসতে পারেনি।

এদিন তিনি প্রদ্যোত কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর কটাক্ষ, লোকসভা নির্বাচনে তিপ্রাসাদের আবেগকে ব্যবহার করা হয়েছে। তিপ্রাসাদের বিক্রি করে দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে। তাছাড়া, মাধববাড়িতে সিএএ -এর বিরোধিতা করতে গিয়ে তিপরা মথা দলের উৎপত্তি হয়েছিল। যেই দলের জন্ম হয়েছিল সিএএ-এর বিরোধিতা করে। আজ দেশে সিএএ লাগু হওয়ার পরও মুখে কুলুপ এটেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাহলে সিএএকে সমর্থন করেছেন তিনি। কিন্তু কংগ্রেস সিএএ-কে সমর্থন করে না।

তাঁর কথায়, জনজাতির এতো বোকা নয়। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা উপযুক্ত জবাব দেবেন। এদিন তিনি তিপ্রাসাদের কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন। কংগ্রেসের হাতকে শক্তিশালী করে তুলতে একত্রে লড়াই করতে মাঠে নামার জন্য জনজাতিদের আহ্বান করেছেন তিনি।

তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর থাকাকালীন বিপ্লব কুমার দেবের রাজত্বে ত্রিপুরায় সন্ত্রাসের রাজত্ব ছিল। তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা তলানিতে ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার আমলে আইন শৃঙ্খলা অনেকটাই পরিবর্তন হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top