News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের বিচার ব্যবস্থার স্বাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে : মানিক সরকার
Image

দেশের বিচার ব্যবস্থার স্বাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে : মানিক সরকার

আগরতলা, ১৪ মার্চ: দেশের বিচার ব্যবস্থার স্বাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার। আজ আগরতলায় ডিওয়াইঅফআই-টিওয়াইঅফ -এর যুব সমাবেশ বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার ক্ষমতায় আসলে ত্রিপুরায় বেকার সমস্যা দূর হবে,মূল্যবৃদ্ধি হ্রাস পাবে, কৃষকরা ফসলের নায্য দাম পাবেন তা হলে তা আকাশ কুসুম কল্পনা করা হবে।

তাঁর কথায়, কেন্দ্রে যদি আবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। বিজেপি সরকারকে ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না। তার জন্য বিজেপি বিরোধী সব কয়টি রাজনৈতিক দলকে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

তাঁর দাবি , দেশের বিচার ব্যবস্থার স্বাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার। আর বিজেপি সব কিছুকে মেনে নেওয়াই মানে দেশে ফ্যাসিস্ট রাজত্বকে কায়েম করা হবে।

এদিন তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের পরাস্থ করতে দুটি আসনেই সিপিআইএম ও তার সহযোগী দলকে জয়যুক্ত করতে হবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top