News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন এবার ইতিহাস তৈরি হবে
Image

ফের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন এবার ইতিহাস তৈরি হবে

ধরমশালা, ১৪ মার্চ (হি.স.): ফের একবার হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। এই নিয়ে পঞ্চমবার হামিরপুর থেকে অনুরাগকে প্রার্থী করেছে বিজেপি। হামিরপুর থেকে পুনরায় তাঁকে প্রার্থী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অনুরাগ ঠাকুর। একইসঙ্গে হামিরপুরের জনগণকেও তাঁর ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনুরাগ ঠাকুর।

বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের ধরমশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “হামিরপুরের জনগণ প্রতিবারই রেকর্ড গড়েছেন, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে মোদীজির সুন্দর কাজ এবং আমার প্রয়াসের কারণে এবার ইতিহাস রচনা করবে হামিরপুর। হামিরপুর থেকে আমরা রেকর্ড জয় ও ইতিহাস রচনা করব।”

Releated Posts

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top