News Flash

  • Home
  • দিনের খবর
  • ময়নাগুড়িতে বিজেপি-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যয়ের
Image

ময়নাগুড়িতে বিজেপি-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যয়ের

জলপাইগুড়ি, ১৪ মার্চ (হি.স.): ‘‘বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলাম। দু’টো পোডিয়াম রেখেছি। তর্ক হবে বলে। বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। কেউ কি এসেছেন?’’ প্রশ্ন অভিষেকের। তিনি বলেন, ‘‘হাটে হাঁড়ি ভেঙেছি।’’

বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে জনগর্জন সভায় একথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যয়। উত্তরবঙ্গের আসন পুনরুদ্ধারে সক্রিয় তৃণমূল। মঞ্চে ওঠার আগে ভিডিয়ো দেখিয়েছেন অভিষেক। সেই প্রসঙ্গই তুললেন তিনি। বলেন, ‘‘আপনাদের সমর্থন নিয়ে ভাতে মারার চেষ্টা করেছে। আগামী দিন অধিকার সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করবেন।’’ কিছু দিন আগে প্রধানমন্ত্রী এসেছেন উত্তরবঙ্গে। গত লোকসভা নির্বাচনে ৩টি আসনে জিতেছে বিজেপি। গত ৫ বছরে এখানে ৩ জন সাংসদ একটা বুথেও কি কোনও আলোচনা করেছেন ? একটিও বৈঠক করেছেন ? প্রশ্ন অভিষেকের।

অভিষেক জানান, আসার সময় সকলে তাঁকে অনুরোধ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করার জন্য। একটা ঘর পাননি বলেও অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘‘নিজের অধিকার ভেবে কি ভোট দিয়েছেন ? রামমন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছেন। নিজের অধিকার বুঝে নয়। রামমন্দির হয়েছে। আপনাদের মাথায় ছাদ নেই।’’ এদিন মঞ্চে উঠে একে একে জলপাইগুড়ির প্রার্থী নির্মল-সহ সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিষেক। জানান, আসার সময় দেখেছেন, মাঠ কানায় কানায় পূর্ণ। মাথা নত করেছেন জনগণের সামনে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top