News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো-কে হারিয়ে এ.ডি নগরের শুরু লালবাহাদুর-চাম্পামুড়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Image

এগিয়ে চলো-কে হারিয়ে এ.ডি নগরের শুরু লালবাহাদুর-চাম্পামুড়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ।। জয় দিয়ে সূচনা এ.ডি নগর প্লে সেন্টারের। তাও ঠিক দুই বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয়। এগিয়ে চলো সংঘকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। প্রথমবেলার ম্যাচ। সকালে খেলা শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে এ.ডি নগর প্লে সেন্টার চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এগিয়ে চলো-র মৌচৈতি দেবনাথ সর্বাধিক চল্লিশ রান সংগ্রহ করলেও এডি নগরের প্রিয়াঙ্কা আচার্যের ২৮ রান এবং মৌটুসী দে-র ২৭ রানের সম্মিলিত প্রয়াস দলকে জয় এনে দেয়। এগিয়ে চলো-র সুরভী রায় ১৫ রানে তিনটি উইকেট এবং এ.ডি নগরের মিনতি বিশ্বাস দুটি উইকেট পেয়েছিল। তবে অলরাউন্ডার প্রিয়াঙ্কা আচার্য ২৮ রানের সঙ্গে একটি উইকেট পেয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। উল্লেখ্য, এমবিবি স্টেডিয়ামে দিনের অপর খেলাটি লাল বাহাদুর ব্যয়ামাগার ও চাম্পামুড়া কোচিং সেন্টারের ম্যাচটি বৃষ্টির জন্য শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। টস জিতে লাল বাহাদুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ৭ উইকেটে ৯১ রান সংগ্রহ করলে, জবাবে চাম্পামুড়া কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ১৯ বল খেলে তিন উইকেট হারিয়ে ১৫ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। শেষ পর্যন্ত ম্যাচ চালানোর পরিস্থিতি তৈরি হয়নি বলে  অফিসিয়ালরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top