News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণ সংঘ ও জুটমিল প্লে সেন্টার জয়ী
Image

সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণ সংঘ ও জুটমিল প্লে সেন্টার জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে তরুণ সংঘ। ৯ উইকেটের ব্যবধানে চাম্পামুরা কোচিং সেন্টার কে হারিয়ে। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেটে তালতলা স্কুল মাঠে সকালের ম্যাচে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৫১ রান সংগ্রহ করলে জবাবে তরুণ সংঘ ৩৫ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের প্রিয়াঙ্কা সাহা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। এদিকে, লড়াই করলো নবাগত লালবাহাদুর ব্যায়ামাগারের বালিকা ক্রিকেটাররা। লড়াই করলেও তা প্রত্যাশার তুলনায় কম ছিলো। যার খেসারত দিতে হলো দলকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে হারলো শক্তিশালী জুটমিল প্লে সেন্টারের বিরুদ্ধে। তালতলা স্কুল মাঠে। বুধবার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেটে। স কালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে লালবাহাদুর ব্যায়মাগারের ক্রিকেটাররা স্কোরবোর্ড সচল রাখার থেকে উইকেট টিকে থাকার উপর জোর দেন। দলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং প্রিয়াঙ্কা নোয়াতিয়া ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। জুটমিল প্লে সেন্টারের পক্ষে নিকিতা দেবনাথ ২০ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১১.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জুটমিল প্লে সেন্টার। দলের পক্ষে ত্রিপুরা সিনিয়র দলের ক্রিকেটার শিউলি চক্রবর্তী ১১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রানে এবং নিকিতা দেবনাথ ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ইন্দ্ররাণী জমাতিয়া ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top