News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন
Image

২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ: আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১৫ টি পদের প্রার্থী নির্বাচনের জন্য অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। ইতিমধ্যেই ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যার মধ্যে ১০টি মেম্বার পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১জন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ২টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন। ভাইস প্রেসিডেন্টের ১ টি পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ১টি। সেক্রেটারির একটি পদের জন্য মনোনয়ন পত্র  জমা পড়েছে ১টি। প্রেসিডেন্টের একটি পদের জন্য  মনোনয়নপত্র জমা পড়েছে ১টি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ই মার্চ। স্কুটিনি হবে ১৬ ই মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন হল ২০ মার্চ। ত্রিপুরা বার এসোসিয়েশনের এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৫০০।

নির্বাচনের  রিটার্নিং অফিসার হলেন বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানিয়েছেন প্রতিবছর ভোটারের সংখ্যা নিরিখে দুজন সহকারী রিটার্নিং অফিসার থাকেন। তবে এবছর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন নির্বাচনে।

এদিকে বিজেপি দল আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাম ও কংগ্রেস প্যানেল মনোনয়নপত্র জমা দেবেন। বারের ভোটে বামগ্রেসের মিতালী দেখা যাবে বলে জোর চর্চা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top