News Flash

Image

বোমা ফেটে গুরুতর আহত ছাত্র

আগরতলা, ১৩ মার্চ: বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক ছাত্র।ওই ঘটনায় উদয়পুর সাউথ চন্দ্রপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে ছাত্রটি জি বি হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, অসুস্থ হওয়াতে বাড়িতে এসেছিল উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ। সে নবোদয় হোস্টেলে সপ্তম শ্রেণীতে পাঠরত। আজ বাড়িতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে সে।

এবিষয়ে ছাত্রের মা জানিয়েছেন, গত দুদিন ধরে তাদের বাড়ির উঠোনে ওই রহস্যজনক বস্তুটি পড়েছিল। তিনি বুঝতে পারেননি সেটি কি। কিন্তু নবোদয় থেকে ছেলে বাড়িতে এসে ওই বস্তুটি হাতে নিয়ে খেলতে গিয়েছিল। তখনই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনতে পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখতে পান রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে রয়েছে দেবাসন। সাথে সাথে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন তিনি। এখন সে হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জোলাইবাড়ি, ২৮ এপ্রিল:মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকার উত্তর জোলাইবাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top