News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশ পেল নতুন বন্দে ভারত এক্সপ্রেস, চলবে খাজুরাহো ও দিল্লির মধ্যে
Image

মধ্যপ্রদেশ পেল নতুন বন্দে ভারত এক্সপ্রেস, চলবে খাজুরাহো ও দিল্লির মধ্যে

ভোপাল, ১২ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশ পেল একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে মধ্যপ্রদেশের খাজুরাহো ও দিল্লির মধ্যে। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। পাশাপাশি ভারত সরকার ও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে গুজরাটের আহমেদাবাদ থেকে সবুজ পতাকা নেড়ে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন) বন্দে ভারত এক্সপ্রেস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন বলেছেন, “খাজুরাহো থেকে দিল্লি পর্যন্ত একটি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা হয়েছে, ভোপাল, রামগঞ্জ মান্ডি, হিরদারাম নগর থেকে একটি নতুন রেললাইনও এদিন উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার রেলের কাজ চলছে। আমি আবারও প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top