News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক আসন্ন লোকসভা নির্বাচন : সাংসদ বিপ্লব
Image

দেশের সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক আসন্ন লোকসভা নির্বাচন : সাংসদ বিপ্লব

আগরতলা, ১১ মার্চ : দেশের সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক আসন্ন লোকসভা নির্বাচন। তাই দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগণকে কাছে প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ চাইতে হবে। আজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড়জলা বিধানসভা কেন্দ্রে মন্ডলের উদ্যোগে লংকামুড়া কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠক শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের দায়িত্ববান কার্যকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে মূলত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সম্পর্কে আলোচনা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগণকে কাছে ভোটের আপিল করতে হবে কার্যকর্তাদের। এদিন তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, আমার বিশ্বাস জনগণ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Releated Posts

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top