News Flash

Image

দেরিতে আসায় পরীক্ষা দিতে পারলো না ছাত্র

আগরতলা, ১১ মার্চ : দেরিতে আসায় মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বসতে পারেনি অভিজিৎ চাকমা নামে জনৈক ছাত্র। তাঁর দাবি, মা অসুস্থ ছিল, তাই আসতে দেরি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বোধজং বয়েজ স্কুলের ছাত্র অভিজিৎ চাকমা। তাঁর বাড়ি মনুতে। আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। তার পরীক্ষা কেন্দ্র ছিল উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে। পরীক্ষার সময় সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ছিল। কিন্তু দেরিতে আসার কারণে সে পরীক্ষায় বসতে পারে নি।

তাঁর দাবি ,মা অসুস্থ ছিল। তাই তাঁকে বাড়ি যেতে হয়েছিল। ট্রেন বিলম্বের কারণে সে পরীক্ষা কেন্দ্রে দেরিতে আসে পৌঁছায়। অভিজিৎ চাকমার আরও দাবি , সকাল ১০.৪২- ১০.৪৩ মিনিটে পরীক্ষা কেন্দ্রে এসে গিয়েছিল। তারপর ও তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয় নি। তাতে সে মানসিক ভাবে ভেঙে পড়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top