News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্নেহ সংবাদ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত উদয়পুরে 
Image

স্নেহ সংবাদ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত উদয়পুরে 

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ মার্চ:  রবিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দলের গোমতী জেলা সংখ্যালঘু মোর্চা উদ্যোগে গোমতি জেলা স্নেহ সংবাদ অভিযান নামে এক কর্মসূচির আয়োজন করা হয়। 

এদিন এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রাম পদ জমাতিয়া  সহ জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক মিয়া ও জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারি কাকন মিয়া। 

এদিন এ অনুষ্ঠানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন যে প্রকল্পগুলি দ্বারা সংখ্যালঘু মানুষজন ব্যাপক উপকৃত হয়েছেন। 

রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ওনার বক্তব্য রাখার সময় বলেন ১৮ বিধানসভা নির্বাচনের আগে কমিউনিস্ট পার্টি বলেছিল ভারতীয় জনতা পার্টি দল একটি হিন্দুদের  সংগঠন। ওই সময় কমিউনিস্ট পার্টির কথায় অনেক সংখ্যালঘু ভাই বোনরা  ভয় পেয়ে ভারতের জনতা পার্টি দলকে সমর্থন করেননি। 

কিন্তু ২০১৮ থেকে ২০২৩ দীর্ঘ পাঁচ বছরের সময়কালের সংখ্যালঘুদের অভূতপূর্ব উন্নয়ন দেখে ২০২৩ বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের ভোট এসেছে ভারতীয় জনতা পার্টি দলে। মন্ত্রী  আরো বলেন দেশের প্রধানমন্ত্রী চাইছেন অন্তিম পর্যায়ে থাকা ব্যক্তিদের সব রকমের সুযোগ সুবিধা প্রদান করার জন্য। তাইতো উনি সবসময়ই  বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। তাই প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে বিজেপির সাথে ঐক্যবদ্ধ হতে আহ্বান করেন তিনি। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top